ঐশ্বরিয়া নন, আমিশার বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে তাকে নায়িকা করেছিলেন আমির খান

বলিউডের দুই সুপারস্টার আমির খান ও ঐশ্বরিয়া রাইকে বড় পর্দায় কখনও একসঙ্গে দেখা যায়নি। তবে ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘মঙ্গল পাণ্ডে: দ্য রাইজিং’ ছবিতে এই জুটি হওয়ার একটি বড় সুযোগ তৈরি হয়েছিল। শেষ মুহূর্তে পারিশ্রমিক নিয়ে ঝামেলার কারণে ঐশ্বরিয়া ছবিটি থেকে সরে দাঁড়ান এবং সেই জায়গায় সুযোগ পান আমিশা পাটেল।

পরিচালক কেতন মেটার প্রথম পছন্দ ছিলেন ঐশ্বরিয়া রাই।

ছবির জন্য চুক্তিতে স্বাক্ষরও করেছিলেন অভিনেত্রী। শুরুতে তার পারিশ্রমিক দেড় কোটি টাকা ঠিক হয়েছিল। কিন্তু কান চলচ্চিত্র উৎসব থেকে ফেরার পর ঐশ্বরিয়া হঠাৎ করে তার পারিশ্রমিক দ্বিগুণ অর্থাৎ তিন কোটি টাকা দাবি করে বসেন। প্রযোজক ও নির্মাতারা এই পারিশ্রমিক দিতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত বাদ পড়েন তিনি।

 

ঐশ্বরিয়া সরে যাওয়ার পর সেই চরিত্রে অভিনয় করেন আমিশা পাটেল। আমিশার মতে, আমির খান তার একটি সাক্ষাৎকার দেখে তাকে বুদ্ধিমতী মনে করেছিলেন এবং সেখান থেকেই অভিনয়ের সুযোগটি আসে। মজার বিষয় হলো, এর আগে আমির খানের ‘লাগান’ ছবির জন্য আমিশাকে ভাবা হলেও তখন তাকে বাদ দেওয়া হয়েছিল। কারণ হিসেবে বলা হয়েছিল, গ্রামের মেয়ের চরিত্রের তুলনায় আমিশা ‘অতিরিক্ত ফর্সা ও শিক্ষিত’ চেহারার।

 

কেতন মেটার এই ছবিতে রানি মুখার্জিও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। তবে ঐশ্বরিয়া সরে যাওয়ায় দর্শক বঞ্চিত হন আমির-ঐশ্বরিয়া ম্যাজিক দেখা থেকে। সিনেমার ইতিহাসে এটি আজও একটি আলোচিত ঘটনা হিসেবে পরিচিত।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন