বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরীর বাবা দেব প্রসাদ রায়কে আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বাবার গ্রেপ্তার ও উদ্ভূত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পূজার সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। তবে বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে নিজের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন পূজা।

রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সংশ্লিষ্টতা অস্বীকার করে নিজের অবস্থান স্পষ্ট করেন এই অভিনেত্রী।

 

ফেসবুক পোস্টে তিনি বলেন, সম্প্রতি আমার বাবা দেব প্রসাদ রায়ের গ্রেপ্তার এবং আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগে, যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে আমি অসংখ্য ফোন কল এবং বার্তা পাচ্ছি। সার্বিক পরিস্থিতিতে বিভ্রান্তি এড়াতে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই।

পূজা চেরি বলেন, ‘বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। দীর্ঘ ১০-১২ বছর ধরে আমি মিডিয়াতে কাজ করছি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ক্যারিয়ার ও জীবনযাপনের খরচ সম্পূর্ণভাবে নিজেই নির্বাহ করে আসছি।

'

 

বাবা প্রসাদ রায়ের আর্থিক লেনদেনের সঙ্গেও তার সম্পর্ক নেই বলে দাবি করেন পূজা। তিনি বলেন, ‘আমার বাবার কোনো ধরনের ব্যাবসায়িক কার্যক্রম বা আর্থিক লেনদেনের সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই। এমনকি আমি বর্তমানে কোনো প্রডাকশন হাউস বা প্রযোজনা প্রতিষ্ঠানের মালিকানার সঙ্গেও যুক্ত নই।’

পরিবারের সদস্য হওয়ার সূত্রে উদ্ভূত এই পরিস্থিতি তার জন্য মানসিকভাবে কষ্টদায়ক বলে জানান তিনি।

পূজা মনে করেন, এটি আইনি বিষয় এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। মামলাটির তদন্ত চলমান রয়েছে, বিষয়টি বিজ্ঞ আদালত দেখবেন এবং সিদ্ধান্ত নেবেন।

 

ফেসবুক পোস্টের শেষে তিনি এই স্পর্শকাতর বিষয়ে তাকে না জড়ানোর জন্য অনুরোধ করেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন