সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নুরের সম্মানে বাংলাদেশ ক‍্যাটারারস এসোসিয়েশনের মত বিনিময় সভা

gbn

 ১লা এপ্রিল বুধবার সিলেট প্রেস ক্লাবের সাত বারের নির্বাচিত সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নুরের সম্মানে পূর্ব লণ্ডনের হ‍্যানবারী স্ট্রীটস্থ মনিটিফিউরি সেন্টারে এক মত বিনিময় সভার আয়োজন করা হয় ।সংগঠণের সভাপতি ওলী খান এমবিইর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিঠু চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব‍্য রাখেন এনটিভি ইউরোপের সিইও মিসেস সাবরিনা হোসেইন ,বিসিএর সাবেক প্রেসিডেন্ট পাশা খোন্দকার এমবিই ,সাবেক প্রেসিডেন্ট এম এ মুনিম ওবিই ,লণ্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট মুহিব চৌধুরী ,বিবিসিইর সাবেক প্রেসিডেন্ট মুকিম আহমদ ,দৈনিক জনমত সম্পাদক সৈয়দ নাহাস পাশা ,বিসিএর সিনিয়র সহ সভাপতি ফায়জুল হক ,বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের সভাপতি কে এম আবু তাহের চৌধুরী ,গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব প্রমুখ ।

 


সভায় বক্তারা -সাংবাদিক মুকতাবিস -উন-নুরের পেশাগত ও সমাজসেবামূলক বিভিন্ন কাজের ভূয়শী প্রশংসা করেন ।সভায় বক্তারা -বাংলাদেশে সাংবাদিকদের কল‍্যানে  ও প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস‍্যার সমাধানে কাজ করার আহ্বান জানান ।
প্রধান অতিথির বক্তব‍্যে জনাব মুকতাবিস-উন-নুর শিক্ষার উন্নয়নে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন ও সিলেট প্রেস ক্লাবে প্রবাসী সহযোগিতা সেল চালুর আশ্বাস দেন ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন