স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০% সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০

gbn

লন্ডন ৫ মার্চ: টাওয়ার হ্যামলেটসে অবস্থিত মুসলিম অধ্যুষিত এলাকায় নির্মাণাধীন স্টেপনি শাহজালাল মসজিদ-এর কাজ ইতিমধ্যে প্রায় ৮০% সম্পন্ন হয়েছে। প্রায় £৫.৫ মিলিয়ন পাউন্ডের এই বৃহৎ প্রকল্পে এখন পর্যন্ত মুসলিম কমিউনিটির দানে সংগ্রহ হয়েছে প্রায় £৪ মিলিয়ন পাউন্ড।

বর্তমানে মসজিদের নির্মাণ কাজ সম্পূর্ণ করতে জরুরি প্রয়োজন £৭০০,০০০ পাউন্ড। এছাড়া মসজিদের উপর কর্জে হাসানা প্রায় £১.৫ মিলিয়ন পাউন্ড রয়েছে।

মসজিদটি নির্মাণ সম্পন্ন হলে একসাথে প্রায় ৩,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। পাশাপাশি থাকবে মহিলাদের জন্য আলাদা সুব্যবস্থা, শিশুদের ইসলামিক শিক্ষা, এবং কমিউনিটির জন্য বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম।
বর্তমানে নির্মাণাধীন মসজিদে অস্থায়ীভাবে প্রায় ২,৫০০ মুসল্লি নামাজ আদায় করছেন।

সম্প্রতি এক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এ সময় মসজিদ পরিদর্শন করেন চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জলিল। তিনি নির্মাণ কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মসজিদের চেয়ারম্যান আরজু মিয়া, সেক্রেটারি আবু বকর, খতিব মাওলানা তাজুল ইসলামসহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ।

নির্মাণাধীন এই মসজিদের কাজ দ্রুত সম্পন্ন করতে যুক্তরাজ্যের দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক সহযোগিতার আহ্বান জানিয়েছে মসজিদ কমিটি।

📺 মসজিদের ফান্ডরেইজিংয়ের জন্য আগামীকাল ৬ মার্চ চ্যানেল এস (Sky 777)-এ লাইভ আপিল অনুষ্ঠিত হবে।

📺 ACCOUNT for donation: 
Stepney Shahjalal Mosque 
& Cultural Centre
ACC: 00616603 
SC: 30-92-21

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন