সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন-এর মাগফেরাত কামনায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের দোয়া মাহফিল অনুষ্ঠিত

gbn

লন্ডন, ৮ ফেব্রুয়ারি  ২০২৬ : 

সদ্য প্রয়াত লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও এটিএন বাংলা ইউকের বার্মিংহাম ব‍্যুরো প্রধান কায়সারুল ইসলাম সুমন-এর মৃত্যুতে মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লন্ডন-বাংলা প্রেসক্লাবের আয়োজনে গত ৭ই ফেব্রুয়ারি শুক্রবার বাদ মাগরিব ব্রিকলেন জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
দোয়া মাহফিলে সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশ-জাতির কল‍্যান কামনা করে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা 
করেন ব্রিকলেন জামে মসজিদের সহকারী ইমাম হাফিজ মতিউল হক। দোয়া মাহফিলের শুরুতে সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের জীবন ও কর্মের উপর আলোকপাতের পাশাপাশি তাঁর পরিবারের প্রতি সুহানুভূতি জানান  লন্ডন বাংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী। দোয়া মাহফিল সফল করার জন্য উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান লন্ডন বাংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি আকরামুল হুসাইন। 
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট নবাব উদ্দিন, সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ এমদাদুল হক চৌধুরী ও সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের। 
সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট তাইসির মাহমুদ,ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, ট্রেজারার মোঃ আব্দুল হান্নান, 
এসিসটেন্ট সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ, এসিসটেন্ট ট্রেজারার এখলাছুর রহমার পাক্কু, মিডিয়া এণ্ড আইটি সেক্রেটারী ফয়সল মাহমুদ, নির্বাহী সদস‍্য মোঃ এনামুল হক চৌধুরী। 
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক রহমত আলী,আবদুল মুনিম জাহেদি ক্যারল, আবদুল করিম গনি, মাহবুব রহমান, শামসুল তালুকদার,আবদুল কাইয়ুম,রেজাউল করিম মৃধা। আরো উপস্হিত ছিলেন সাংবাদিক আনোয়ারুল ইসলাম অভি,আফজাল হোসাইন,শওকত মাহমুদ টিপু, হাসনাত চৌধুরী, খালেদ মাসুদ রনি, হাবিবুর রহমান হাবিব,মাহবুব আলী খানসুর,আসাদু্জ্জামান শুভ,সুয়েজ মিয়া, ফজলু মিয়াসহ প্রমুখ । এ সময় বার্মিংহাম থেকে লন্ডন বাংলা প্রেসক্লাবের অনেক সদস্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ায় শরিক হোন। 
উল্লেখ্য, মরহুম সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন সম্প্রতি বাংলাদেশে পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন। তিনি ৪ই ফেব্রুয়ারি বুধবার  মৌলভীবাজারের বড়লেখায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন