ওসমান হাদির হত্যার ঘটনা জাতিসংঘের অধীনে তদন্তের দাবিতে অবস্থান

gbn

শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের কর্মী-সমর্থকরা। আজ বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে তারা সেখানে অবস্থান নিয়েছেন।

কিছুক্ষণ আগে ইনকিলাব মঞ্চের ফেসবুক পাতা থেকে একটি পোস্টে জানানো হয়, ‘চারপাশে শত শত পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের দিয়ে আমাদের ঘিরে রাখা হয়েছে। লাঠিসোঁটা নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছে।

 

ঘটনাস্থল থেকে রমনা থানার এসআই মাজেদ আলী বলেন, ‘আন্দোলনকারীর সংখ্যা আনুমানিক ২০-৩০ জন। তাদের যমুনার সামনে থেকে সরানোর জন্য আমরা কথা বলছি।’

তিনি বলেন, ‘আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন। মাঝে মাঝেই স্লোগান দিচ্ছেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন