বঙ্গবীর এম এ জি ওসমানীর ৪২তম মৃত‍্যু বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা : ১৬ই ফেব্রুয়ারী সোমবার স্মরণ সভা ও দোয়া মাহফিল

gbn

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এম এ জি ওসমানীর ৪২তম মৃত‍্যু বার্ষিকী উপলক্ষে আজ ৪ঠা ফেব্রুয়ারী বুধবার  বঙ্গবীর ওসমানী মেমোরিয়েল ফাউন্ডেশনের উদ‍্যোগে পুর্ব লণ্ডনের ভ‍্যলেন্স রোডস্থ এক রেস্তোরায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ।সংগঠণের সহ সভাপতি আলহাজ্ব শেখ মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক খান জামাল নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন -সংগঠণের সভাপতি আলহাজ্ব কবির উদ্দিন ,সিনিয়র সহ সভাপতি কে এম আবু তাহের চৌধুরী ,সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন ,হাজী বুলু মিয়া ,হিরু কোরেশী ,ইলিয়াছ চৌধুরী প্রমুখ ।
সভায় আগামী ১৬ ফেব্রুয়ারী সোমবার বিকাল সাড়ে ৫টায় বঙ্গবীর ওসমানী স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল পূর্ব লণ্ডনের গ্রেটারক্স স্ট্রীটস্থ মাইক্রো বিজনেস পার্কে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয় ।
সভায় মাননীয় হাই কমিশনার ,নির্বাহী মেয়র ,স্পীকার ,কাউন্সিলার ,বীর মুক্তিযোদ্ধা ও কমিউনিটি নেতৃবৃন্দের দাওয়াত প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয় ।অনুষ্ঠানকে সফল করে তুলতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয় ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন