টাওয়ার হ্যামলেটস উইমেন্স অ্যাওয়ার্ড এর জন্য অসাধারণ মহিলাকে মনোনীত করুন

gbn

লিঙ্গ সমতার ভারসাম্য বজায় রাখতে এবং স্থানীয়ভাবে ইতিবাচক প্রভাব বিস্তারে সাহায্যকারী অসাধারণ নারীদের কাজের মূল্যায়ন করা হবে টাওয়ার হ্যামলেটস উইমেন্স অ্যাওয়ার্ডস ২০২৬—এর মাধ্যমে। এবার তৃতীয় বর্ষের মতো এই এওয়ার্ড প্রদান করা হচ্ছে। এওয়ার্ডের মাধ্যমে বারার মহিলাদের অর্জন, নেতৃত্ব এবং ইতিবাচক প্রভাবকে বরণ করে নেওয়া হবে।
লিঙ্গ বৈষম্য মোকাবিলা করে স্থানীয় নারীদের কণ্ঠস্বর, প্রতিভা এবং অবদানকে আরো জোরদার করার প্রচেষ্টাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে ২০২৪ সালে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং ওমেন্স কমিশন যৌথভাবে এই অ্যাওয়ার্ড প্রবর্তন করে।

 


এই এওয়ার্ড প্রসঙ্গে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “টাওয়ার হ্যামলেটসের সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক জীবনে নারীরা মূল্যবান অবদান রেখে যাচ্ছেন। তাদের নেতৃত্ব, নিষ্ঠা এবং দৃঢ়তা আমাদের বারাকে আরো ভালোর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।”
তিনি বলেন, “যে নারী কাজের মাধ্যমে স্থাণীয়ভাবে প্রভাব বিস্তার করে যাচ্ছেন তাদের অর্জনের উপর আলোকপাত করে মনোনীত করার জন্য আমি সবাইকে উৎসাহিত করছি।”

 


এই বছর ৮টি ক্যাটাগরিতে এওয়ার্ড প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে ক্যারিয়ার অব দ্যা ইয়ার, বিজনেস এক্সেলেন্স অব দ্যা ইয়ার, ইয়ং ওমেন অব দ্যা ইয়ার, লাইফটাইম অ্যাচিভমেন্ট এওয়ার্ড।
অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পত্র পাওয়া যাচ্ছে আমাদের ওয়েব সাইটে  (www.towerhamlets.gov.uk/IWDAwards) এবং অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২২শে ফেব্রুয়ারী।
বাসিন্দা, যাদের পেপার কপির প্রয়োজন রয়েছে তারা ইমেইল করতে পারেন: [email protected]
আগামী ২৩ শে মার্চ, সোমবার টাউন হলে অ্যাওয়ার্ড অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে অংশ নিতে আপনার টিকেট বুক করতে পারেন নিচের ওয়েব সাইটে:

www.tickettailor.com/events/londonboroughoftowerhamlets5/1996493

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন