লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য হাসনাত আরিয়ান খান-এর মাতার ইন্তেকাল: ক্লাব নেতৃবৃন্দের শোক

gbn

লন্ডন, ১ মার্চ ২০২৬: লন্ডন বাংলা প্রেস ক্লাব-এর সিনিয়র সদস্য ও বিলেতের অন্যতম প্রাচীন সংবাদপত্র সাপ্তাহিক সুরমার নির্বাহী সম্পাদক হাসনাত আরিয়ান খানের মাতা জাহানারা খানম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পহেলা মার্চ রোববার, বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় তিনি ঢাকার ডেমরাস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমার জানাজার নামাজ রোববার বাদ এশা অনুষ্ঠিত হয় এবং পরে শেরপুর সদর থানার চর ভাবনা গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মৃত্যুকালে জাহানারা খানমের বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৫ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

তাঁর স্বামী, মরহুম মো. নওয়াব আলী খান, শেরপুর সদরস্থ কামারের চর পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন। জাহানারা খানমের ৫ ছেলের মধ্যে অখণ্ড বাংলাদেশ আন্দোলনের নেতা ও সাংবাদিক হাসনাত আরিয়ান খান তৃতীয়। বড় ছেলে মো. জাহাঙ্গীর আলম খান দৈনিক তথ্যধারার সম্পাদক ও প্রকাশক। এছাড়া বাকি তিন ছেলেও সাংবাদিকতা, শিক্ষকতা ও ইঞ্জিনিয়ারিং পেশায় নিয়োজিত রয়েছেন।


লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক : 

হাসনাত আরিয়ান খান-এর মাতার মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাব-এর নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, সেক্রেটারি আকরামুল হোসাইন এবং ট্রেজারার মো. আব্দুল হান্নান এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন