ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও ইসি সভা সম্পন্ন

gbn

জামাল আহমদ খান//

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর পর্ব আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। 

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে পূর্বলন্ডন ক্লিপটন সেন্টারে —২০২৫ ইসি কমিটির সভাপতি, জগন্নাথপুর টাইমস এর সম্পাদক অধ্যাপক মো. সাজিদুর রহমান, সেক্রেটারী ইকরা বাংলা টিভির উপস্থাপক মিজানুর রহমান মীরু ও ট্রেজারার ভোরের কাগজের যুক্তরাজ্য প্রতিনিধি ড. আজিজুল আম্বিয়া রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত ২০২৬ খ্রিস্টাব্দের সভাপতি-  বাংলা মিররের বিশেষ প্রতিনিধি ও ঢাকা পোস্টের যুক্তরাজ্য প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমান, নবনির্বাচিত সেক্রেটারী লন্ডন বিচিত্রার সম্পাদক ও ব্রিজ বাংলার সাব- এডিটর আব্দুল বাছির ও নয়া ট্রেজারার ইউকে বাংলা গার্ডিয়ান এর নির্বাহী সম্পাদক মির্জা আবুল কাসেমের কাছে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর করেন। 

 

এসময় নবনির্বাচিত ইসি কমিটির অন্যান্য সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

পরে ২য় পর্বে নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল বাছির এর পরিচালনায় নতুন ইসি কমিটির জরুরী সভা ও বার্ষিকী পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়। 

 

এতে বিভিন্ন পরিকল্পনা, প্রস্তাব ও পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন- রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ডক্টর আনসার আহমদ উল্লাহ, ২০২৫ খ্রিস্টাব্দের রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যাপক মো. সাজিদুর রহমান, সাবেক সেক্রেটারী মিজানুর রহমান মীরু, নবনির্বাচিত সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট- ভাটির কণ্ঠের সম্পাদক ইমদাদুন খানম, সহ-সভাপতি বিশ্ববাংলানিউজ২৪ এর চেয়ার সাহেদা রহমান ও সহ-সভাপতি জগন্নাথপুর টাইমস এর কন্ট্রিবিউটিং রিপোর্টার এস কে এম আশরাফুল হোদা, ট্রেজারার মির্জা আবুল কাসেম, এসিসটেন্ট সেক্রেটারী আসমা মতিন,  এসিসটেন্ট সেক্রেটারী চ্যানেল এনআরবি ইউকের সম্পাদক ও হবিগন্জ এক্সপ্রেসের যুক্তরাজ্য প্রতিনিধি এ রহমান অলি, এসিসটেন্ট ট্রেজারার আনোয়ারুল হক শাহিন। 

 

লিখিত বার্ষিক পরিকল্পনা জমা দিয়ে আরো বক্তব্য রাখেন- অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারী- বাংলা ভিউ রিপোর্টার জান্নাতুল ফেরদৌস ডলি, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারী - ডায়াল সিলেটের সম্পাদক সুহেল আহমদ ও ইভেন্ট ম্যানেজমেন্ট- ফ্যাসিলেটিজ সেক্রেটারী-  বাংলা সংলাপের রিপোর্টার ইমরান তালুকদার প্রমুখ। 

 

নতুন দায়িত্ব গ্রহণের পর এই বছরের প্রথম ইসি সভায় সদস্যরা প্রাণবন্ত আলোচনায় অংশ গ্রহণ করেন এবং অভিষেক অনুষ্ঠান শীঘ্রই পালন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্বান্ত গ্রহণ করেন।  

 

ইসি সভা শেষে এক নৈশ্যভোজের আয়োজন করা হয়। 


 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন