শিগগিরই চালু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম

gbn

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম চলতি মাসেই চালু হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এই কার্যক্রম বন্ধ রেখেছিল নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোটার তালিকা ও প্রার্থীর তথ্য যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে।

পোস্টাল ব্যালট প্রিন্টের কাজ চলমান, ১৮ জানুয়ারির মধ্যে শেষ হবে এই কাজ। এর পরেই চালু হবে এনআইডি সংশোধন কার্যক্রম।

 

এর আগে গত ২৪ নভেম্বর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে নির্বাচন কমিশন (ইসি)। তখন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ বিকাল ৪টার পর থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধনের কার্যক্রম বন্ধ থাকবে।

আগামী ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন