লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিচালিত আফটার স্কুল ক্লাব সেশনের সফল সমাপনী : শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ

gbn

লন্ডন, ১৫ ডিসেম্বর ২০২৫ ||

বিবিসি চিল্ড্রেন ইন নিডস-এর সহযোগিতায় লন্ডন বাংলা প্রেস ক্লাব ও ইস্ট হ্যাণ্ড চ্যারিটির উদ্যোগে পরিচালিত ৮ মাসব্যাপী আফটার স্কুল ক্লাব এডুকেশন সেশন সফলভাবে সম্পন্ন হয়েছে । এ উপলক্ষে ১২ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় প্রেস ক্লাব কার্যালয়ে এক সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।

ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের এর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইস্ট হ্যান্ড চ্যারিটির চেয়ারম্যান নবাব উদ্দিন ও আফটার স্কুল ক্লাব এডুকেশন সেশনের কো-অর্ডিনেটর রুপি আমিন ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আফটার স্কুল ক্লাব সেশনের শিক্ষক আব্দুল মুক্তাদির শামীম, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সিনিয়র সাংবাদিক রহমত আলী, ইস্ট হ্যান্ড চ্যারিটির এডভাইজার সাংবাদিক-লেখক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ট্রাস্টি বাবলুল হক বাবুল।

এসময় উপস্থিত ছিলেন সেশনের ভলান্টিয়ার সামি খান মিথিলা, ইস্টহ্যাণ্ড চ্যারিটির কার্বন প্রজেক্ট কো-অর্ডিনেটর আহাদ চৌধুরী বাবু, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেজারার সালেহ অহমদ, সাংবাদিক আব্দুল কাইয়ূম, শেখ মোহিতুর রহমান বাবলু ও হাবিবুর রহমান । অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য জাহিরুল ইসলাম শাহীন ও হাসনাত চৌধুরী এবং শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মারিয়াম তালুকদার। পরে আফটার স্কুল ক্লাব সেশনে অংশগ্রহণকারি শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও গিফট তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, লন্ডন বাংলা প্রেস ক্লাব ও ইস্ট হ্যান্ডের যৌথ উদ্যোগে চলতি বছরের মে থেকে ডিসেম্বর পর্যন্ত ৮ মাস এই সেশন পরিচালিত হয় । প্রতি শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত দুই ঘণ্টা শিক্ষার্থীরা তাদের হোম ওয়ার্ক বিষয়ে শিক্ষকদের সহযোগিতা নিতেন। প্রেস ক্লাবের ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন।

ইস্ট এন্ড চ্যারিটির চেয়ারম্যান নবাব উদ্দিন বলেন, শিক্ষার্থীরা অবশ্যই এই সেশন থেকে উপকৃত হয়েছেন। আগামীতে আরো অধিক শিক্ষার্থীর অংশগ্রহনে এই সেশন পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রেস ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের বলেন, ক্লাব প্রথমবারের মতো একটি শিক্ষামুলক সেশন আয়োজন করলো। এতে অগ্রাধিকারে ছিল ক্লাব মেম্বারদের সন্তানরা । তাদের প্রতি আমাদের আশা, তারা একদিন অনেক বড় হবে । ভালো মনের মানুষ হবে এবং উচ্চ পর্যায়ে যাওয়ার স্বপ্ন বুনবে।

জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ বলেন, গত ৮ মাস প্রতি শুক্রবার সন্ধ্যায় আমাদের প্রেস ক্লাব কার্যালয় তরুণ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিলো। এই ধরনের একটি শিক্ষা সেশন পরিচালনা করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা আশা করছি আগামীতেও এই সেশন অব্যাহত থাকবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন