ঢাকা ৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ এর সংবাদ সম্মেলন

gbn

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||

ঢাকা ৭ আসনে নির্বাচনী প্রচারণার সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ। 

আজ রবিবার (১৪ ডিসেম্বার ) সকালে রাজধানী ঢাকার লালবাগ শায়েস্তা খাঁ কমিউনিটি সেন্টারে ঢাকা ৭ আসনে নির্বাচনী প্রচারণার সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ। 

সংবাদ সম্মেলনে প্রার্থী হামিদুর রহমান হামিদ বলেন, "আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী। মহান আল্লাহপাকের দরবারে লাখো-কোটি শুকরিয়া, প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার উপর আস্থা রাখার জন্য। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কে, স্মরণ করছি ৭১ এর মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের, স্মরণ করছি বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের গুম খুন ও ক্রস ফায়ারে নিহত হওয়া সকল নেতা ও কর্মীদের, শ্রদ্ধা ভরে স্মরণ করছি জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদদের। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের পথ পরিক্রমায় যে সকল সহযোদ্ধা, সহকর্মী ও বন্ধুদের অনুপ্রেরণা এবং সহযোগিতায় আজকের এই অবস্থানে এসেছি তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

তিনি বলেন,"ছাত্রদলের হাত ধরে রাজনৈতিক জীবনের পথচলা শুরু, দলের ক্রান্তিকাল ১/১১ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের দায়িত্ব পালন করে, মহানগর দক্ষিন বিএনপির নেতৃত্ব দিয়ে বর্তমানে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। অর্থাৎ তৃণমূল থেকে নেতৃত্ব দিয়ে সংগঠনের প্রতিটি ধাপ পার করে আমি আজকের এই অবস্থানে। যখন যেখানে দায়িত্ব পালন করেছি, সেখানেই সংগঠনকে শক্তিশালী করার জন্য প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ মতো সর্বোচ্চ করার চেষ্টা করেছি।"

তিনি আরও বলেন,"৯০ এর গণঅভ্যুত্থানে এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে বার বার কারা নির্যাতনের স্বীকার হয়েছি। গত ১৭ বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করতে গিয়ে আমি ১২৯ টার অধিক মিথ্যা মামলার আসামী হয়েছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন মিথ্যা মামলায় গ্রেফতার অবস্থায় এই এলাকার মাটি মানুষের নেতা প্রিয় মরহুম নাসির উদ্দিন আহমেদ পিন্টু'কে কারাগারে থাকা অবস্থায় হাসিনা সরকার হত্যা করে। তার মৃত্যুর পর এই এলাকার নেতাকর্মীরা একেবারে নেতৃত্ব ও অভিভাবক শূণ্য হয়ে পরে। যেহেতু আমি পুরান ঢাকার এই এলাকারই যাকে আপনারা বলেন ঢাকাইয়া) সন্তান, দল সেটা বিবেচনা করে আমাকে নেতাকর্মীদের পাশে দাড়ানোর নির্দেশ দেয় এবং তাদের সাথে কাজ শুরু করতে বলে। তখন দলের নির্দেশে আমি নেতাকর্মীদের পাশে দাড়াই এবং তাদের সাথে কাজ করা শুরু করি।

তিনি আরও বলেন, "সকাল থেকে আমরা বিএনপি ও সকল অঙ্গ সংগঠন নিয়ে নির্বাচনী প্রস্তুতি সভা করছি, সবার মতামত নিয়েছি, প্রচার প্রচারণা কমিটি, কেন্দ্র কমিটি, পুলিং এজেন্ট এসব নিয়ে কাজ করছি। আবার সাথে সাথে আমাদের এই আসনে আরো কয়েকজন প্রার্থী ছিলো যারা মিথ্যা বিভ্রান্ত তথ্য দিয়ে মিছিল মিটিং করে যাচ্ছে, তাদের সাথে নিয়মিত যোগাযোগ করার চেষ্টা করছি, তারা যেনো ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নির্দেশ মেনে দলের হয়ে কাজ করে। নেত্রীর নামে দোয়া মাহফিল করার কথা বলে লোকজন জরো করে অরাজনৈতিক ও মিথ্যা বক্তব্য না রাখে। তারাও আমাদের দলের লোক আমি চাই তারাও আমার পাশে থাকুক, তারা এমন কিছু করবেনা যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়। একটা সময় হয়তো তাদের ভুল বুঝতে পারবে কিন্তু ততোক্ষনে তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে নিবে। তাই আমি আশা করবো তারা সবাই আমার পাশে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে। মনে রাখতে হবে একটা গুপ্ত সংগঠনের বিরুদ্ধে লড়াই করতে হবে আমাদের তাই নিজেদের ঐক্য জরুরী। ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে যত ষড়যন্ত্রই হোক না কেনো। আপনারা কষ্ট করে উপস্থিত হবার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে প্রিয় নেত্রীর জন্য দোয়া প্রার্থনা করছি।"

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বংশাল, চকবাজার, লালবাগ ও কামরাঙ্গীরচর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা।

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন