জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা প্রায় ১কোটি ৫৬ লক্ষ টাকা ব্যয়ে আধা কিলোমিটার দৈর্ঘ্যর ডা.আ.আ.ম. মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) সড়ক (হাসপাতাল রোড) পূণর্বাসন ও এর ডবল লেন নির্মাণ কাজ শুরু করেছে। শনিবার(৭’অক্টোবর) সকালে মরহুম বাচ্চু ডাক্তারের বাড়ির সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কাজ উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মইনুদ্দীন মন্ডল।
মেয়র নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন,সাবেক পৌর চেয়ারম্যান একরামুল হক,বর্তমান প্যানেল মেয়র সাইদুর রহমান,জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম,কাউন্সিলর জিয়াউর রহমান আরমান,মাসুদুল হক নিখিল,আনোয়ারা বেগম,নির্বাহী প্রকৌশলী সাদিকুল ইসলাম,টাউন প্লানার ইমরান হোসেন, মরহুম ব্চ্চু ডাক্তার পুত্র মেসবাহুল জাকের প্রমুখ।
বক্তরা বলেন,শহরে নাগরিক সেবা বাড়াতে অবকাঠামো উন্নয়নে চলমান ইউজিপ-৩ প্রকল্পের অধীনে গুরুত্বপূর্ণ এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্প বাস্তাবায়নে সহায়তা করছে জেলা পরিষদ। বক্তরা সাম্প্রতিককালে শহর উন্নয়নে সম্পন্ন ও গৃহীত বিভিন্ন প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনার বর্ণনা দেন। ##
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন