চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাচনে আ’লীগ মনোনয়ন প্রত্যাশীর প্রতিষ্ঠানে ককটেল হামলা



জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
আসন্ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে আ’লীগ মনোনয়ন প্রত্যাশী ব্যবসায়ী মোখলেসুর রহমানের প্রতিষ্ঠান ‘জোসনাআরা ফাউন্ডেশনে’ ককটেল হামলা চালিয়েছে অজ্ঞাত পরিচয় দূবৃত্তরা। গত বৃহস্পতিবার(৫’নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে শহরের বটতলাহাট এলাকায় মোখলেসুর রহমানের বাড়ির নিকটে অবস্থিত প্রতিষ্টানটির পেছনে ২টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতি ঘটেনি।খবর পেয়ে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার ইককাল হোসাইন সহ থানার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। মোখলেসুর রহমান জানান, এ ব্যাপারে পুলিশে অভিযোগ করা হবে। সদর থানার পরিদর্শক(অপারেশন) মিন্টু রহমান জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ##
 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন