যুদ্ধের নির্মম মূল্য দিচ্ছে সাধারণ মানুষ : জাতিসংঘ মহাসচিব

মধ্যপ্রাচ্য ক্রমেই গভীর সংকটের দিকে এগিয়ে যাচ্ছে এবং এর প্রভাব অঞ্চলটির গণ্ডি ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। 

নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন বলে জানায় বার্তা সংস্থা আলজাজিরা

 

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘মধ্যপ্রাচ্যের জনগণ এই যুদ্ধের নির্মম মূল্য দিচ্ছে এবং এর প্রভাব এখন বৃহত্তর বিশ্বেও ছড়িয়ে পড়ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দুর্বল দেশ ও সম্প্রদায়গুলো।’

সাম্প্রতিক উত্তেজনা পূর্ণমাত্রার সংঘাত পুনরায় শুরু হওয়ার ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি গভীরভাবে উদ্বিগ্ন যে এই পরিস্থিতি আবারও পূর্ণমাত্রার সংঘাতের দিকে নিয়ে যেতে পারে।’

গুতেরেস বলেন, চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যে নতুন করে হামলা এবং নিরাপত্তা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

 

তার মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকছে না; এর প্রভাব সীমান্ত ও মহাদেশ পেরিয়ে বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনা, বাস্তুচ্যুতি এবং নিরাপত্তাহীনতা বৃদ্ধি করছে।

তিনি আরো বলেন, যুদ্ধ ও সংঘাতের প্রভাব আন্তর্জাতিক বাজার, বাণিজ্যপথ, খাদ্য সরবরাহ ব্যবস্থা এবং জ্বালানি মূল্যের ওপরও পড়ছে। ফলে বিশ্বের বহু দেশ, বিশেষ করে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী এর নেতিবাচক প্রভাব বহন করছে।

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা যদি আরো বৃদ্ধি পায়, তাহলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং খাদ্য নিরাপত্তার ওপর গুরুতর প্রভাব পড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়ে আসছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন