বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেই কঠোর নিরাপত্তা তল্লাশির মুখে পড়েছে ব্রাজিল ফুটবল দল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের পুরো বহরকে দীর্ঘ সময় ধরে অভিবাসন ও নিরাপত্তা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম।
‘জার্নাল ও গ্লোবো’র এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অবতরণের পর ব্রাজিল দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সহায়ক কর্মী—কাউকেই বিশেষ ছাড় দেওয়া হয়নি। বিশ্বখ্যাত তারকা ফুটবলারদেরও সাধারণ যাত্রীদের মতোই কঠোর নিরাপত্তা পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে।
নিরাপত্তা প্রক্রিয়ার অংশ হিসেবে সবাইকে মেটাল ডিটেক্টরের মধ্য দিয়ে যেতে হয়। লাগেজ, ব্যক্তিগত ব্যাগ ও অন্যান্য সামগ্রী বিস্তারিতভাবে স্ক্যান করা হয়।
এমনকি খেলোয়াড়দের জুতা খুলেও তল্লাশি চালানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এই দীর্ঘ ও কঠোর প্রক্রিয়ায় বিমানবন্দরে কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে ব্রাজিল দলকে। বিষয়টি খেলোয়াড়দের জন্য কিছুটা অস্বস্তিকর হলেও আয়োজক দেশের নিরাপত্তা বিধির কারণে তাদের সব নিয়ম মেনে চলতে হয়েছে।
বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্র এবার নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
বিভিন্ন দেশের দল ও কর্মকর্তাদের ক্ষেত্রেও একই ধরনের কড়াকড়ি অনুসরণ করা হচ্ছে বলে জানা গেছে।
কার্লো আনচেলত্তির দল আগামী ১৪ জুন (বাংলাদেশ সময়) মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন