যুক্তরাষ্ট্রে নতুন অর্থনৈতিক তথ্য প্রকাশের পর বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি’।
মে মাসে যুক্তরাষ্ট্রের বার্ষিক মূল্যস্ফীতির হার ৪.২ শতাংশে পৌঁছানোর প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন। বিবিসির এক প্রতিবেদেন এ তথ্য জানা গেছে।
বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, সাম্প্রতিক আঞ্চলিক সংঘাত ও অর্থনৈতিক চাপ সত্ত্বেও তিনি মূল্যস্ফীতি নিয়ে উদ্বিগ্ন নন। তার ভাষায়, ‘না, আমি এটা ভালোবাসি।
সংখ্যাগুলো দুর্দান্ত ছিল।’
মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরো জানায়, মে মাসে যুক্তরাষ্ট্রের বার্ষিক মূল্যস্ফীতি ৪.২ শতাংশে পৌঁছেছে, যা টানা তৃতীয় মাসের মতো বৃদ্ধি এবং প্রায় তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়। এর আগে মার্চে মূল্যস্ফীতি ছিল ৩.৩ শতাংশ এবং এপ্রিলে তা বেড়ে ৩.৮ শতাংশে দাঁড়ায়।ইরান যুদ্ধের কারণে জ্বালানি দাম বৃদ্ধি পাওয়ায় নিত্যপণ্যে প্রভাব পড়েছে।
দাম কমার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতি দিয়ে বলেন, ইরান যুদ্ধ বন্ধ হলেই জিনিসপত্রের দাম কমে যাবে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন