একতরফা নির্বাচন রুখে দেওয়ার আহবান সিপিবির

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ একতরফা নির্বাচন বন্ধ, আওয়ামী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, ঘোষিত তফসিল বাতিলের দাবিতে গাইবান্ধায় মিছিল-সমাবেশ করেছে সিপিবি।

 

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরের দিকে গাইবান্ধা শহরের মিছিল শেষে জেলা কার্যালয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি শাহাদত হোসেন লাকুর সভাপতিত্বে বক্তব্য দেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতা ও সিপিবির কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মিহির ঘোষ।

 

জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- প্রবীণ কমিউনিস্ট কৃষক নেতা সুভাষ শাহ রায়, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য তপন কুমার বর্মন, ছাদেকুল ইসলাম, সুপ্রিয়া দেব, মিতা হাসান, জাহাঙ্গীর আলম, জেলা কমিটির সদস্য আব্দুল্যাহ আদিল নান্নু, যজ্ঞেশ্বর বর্মন, অশোক আগরওয়ালা, মশিউর রহমান মইশাল, জেলা কমিটির সংগঠক আমিনুল ইসলাম পিপুল প্রমুখ।

 

মিহির ঘোষ বলেন, ৭ জানুয়ারি যে নির্বাচন হচ্ছে তা আমি আর ডামির নির্বাচন, একতরফা প্রহসনের নির্বাচন। এ নির্বাচন আমরা সিপিবি ও বাম জোট বর্জন করেছি। তিনি জনগণকে এ নির্বাচন রুখে দেওয়ার আহবান জানান।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন