দক্ষিণ লেবাননের টাইর জেলায় একাধিক ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) বরাতে এ তথ্য জানায় আলজাজিরা।
প্রতিবেদন অনুযায়ী, টাইর জেলার আল-আব্বাসিয়াহ শহরে ইসরায়েলি হামলায় চারজন নিহত হন। একই জেলার দেইর কানুন আন-নাহের এলাকায় আরেকটি হামলায় আরো দুজনের মৃত্যু হয়েছে।
এছাড়া ইসরায়েলি বাহিনী ওয়াদি জিলু গ্রামের কাছে একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে ওই হামলায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
এনএনএ জানিয়েছে, একই সময়ে টাইর জেলার আল-মাজাদেল এবং মাজদাল জুন শহরেও বিমান হামলা বা অভিযানের ঘটনা ঘটেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার তীব্রতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রায় প্রতিদিনই বিমান হামলা, ড্রোন হামলা এবং গোলাবর্ষণের ঘটনা ঘটছে, যার ফলে বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন