আতিকুর রহমান মাহমুদ, ছাতক থেকে
ছাতকে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নোয়ারাই ইউনিয়নের কাড়ঁইলগাঁও গ্রামের ওয়াহাব আলীর পুত্র আমির আলী (৫০)।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে গ্রামের পাশের হাওরে মাছ ধরতে যান কৃষক আমির আলী। এসময় বৃষ্টিসহ বজ্রপাত হচ্ছিল। এসময় বজ্রপাতে তিনি আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে দোয়রাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান পীর আবদুল খালিক রাজা বজ্রপাতে কৃষক আমির আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন