ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প— ‘যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তেহরানের প্রস্তাবে এমন কিছু দাবি রয়েছে যা তিনি মেনে নিতে পারবেন না। 

শুক্রবার গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) চুক্তি করতে চায়, কিন্তু আমি এতে সন্তুষ্ট নই। তারা এমন কিছু দাবি করছে, যেগুলোতে আমি রাজি হতে পারি না।

 

ইরানের সর্বশেষ প্রস্তাবের ঠিক কোন বিষয়টি তিনি গ্রহণ করতে পারছেন না, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।

একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে দেন, খুব দ্রুত এই যুদ্ধ শেষ করা ঠিক হবে না, কারণ এতে কয়েক বছরের মধ্যেই আবার নতুন করে সংকট তৈরি হতে পারে।

তিনি আরো হুঁশিয়ারি দেন, আলোচনা ভেঙে গেলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে পারে।

ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই সংঘাতে ইতোমধ্যেই হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় প্রভাব পড়েছে।

যদিও বর্তমানে যুদ্ধবিরতি চলছে, তবে স্থায়ী সমাধান এখনো অনিশ্চিত।

 

কয়েক সপ্তাহ ধরে চলা আলোচনা কার্যত অচলাবস্থায় রয়েছে। ইসলামাবাদে দীর্ঘ বৈঠকেও কোনো কার্যকর কাঠামো তৈরি করা যায়নি। সম্প্রতি ইরান নতুন একটি প্রস্তাব মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠিয়েছে।

 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘাচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের ‘হুমকিমূলক ভাষা’ পরিবর্তন করে, তবে তেহরান আলোচনায় আগ্রহী।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি থাকলেও দুই পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। বিশেষ করে পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালী নিয়ে।

ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, কূটনৈতিক আলোচনা চললেও প্রয়োজনে সামরিক পদক্ষেপের পথও খোলা রয়েছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন