পলাশবাড়ী পান বাজারে বাজার বসানো কেন্দ্র করে সংঘর্ষের আশাঙ্খা

পলাশবাড়ী(গাইবান্ধা) সংবাদদাতাঃ

পলাশবাড়ী পৌর পান বাজারে পুনরায় বাজার বসানোকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে ছোট শিমুলতলা পৌর পান বাজার এলাকায় সাইনবোর্ড টানানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বাকবিতণ্ডা হাতাহাতিতে রূপ নেয়। খবর পেয়ে পলাশবাড়ী থানার এসআই বাসারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযোগ অনুযায়ী, মোকসেদ ও ফারুক নামে দুইজন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, পানবাজার সমবায় সমিতির কয়েকজন সদস্য পূর্বের বাজারের পাশে নতুন করে পান বাজার বসানোর জন্য সাইনবোর্ড তুলতে গেলে অপরপক্ষ বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সমবায় সমিতির সহ-সভাপতি কাঁদের মিয়া জানান, ২০১৪ সাল থেকে তারা সমিতির মাধ্যমে পানহাটি পরিচালনা করে আসছেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর একটি রাজনৈতিক পক্ষ জোরপূর্বক বাজার দখল করে নেয় বলে তিনি অভিযোগ করেন। পরে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও সমাধান না পেয়ে পাশের জমিতে পুনরায় বাজার বসানোর উদ্যোগ নিলে বাধা ও হামলার মুখে পড়েন।

অপরদিকে, প্রতিপক্ষের সদস্য কামরুল ইসলাম ইলিয়াস দাবি করেন, তারা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে পানহাটি পরিচালনা করছেন। কিছু উসকানিদাতার প্ররোচনায় কয়েকজন এসে পুরোনো সাইনবোর্ড সরিয়ে নতুন বোর্ড বসানোর চেষ্টা করলে সদস্যরা বাধা দেন, সেখান থেকেই বিরোধের সূত্রপাত।

দীর্ঘদিনের এই জটিলতা নিরসনে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পৌর প্রশাসক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও সচেতন এলাকাবাসী।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন