পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এর জন্য জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নিরাপদ সড়ক চাই(নিসচা) উপজেলা শাখার নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে ইউএনও মমতাজ বেগমকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, কাউন্সিলর আসমা আহমেদ, নিসচা সভাপতি এইচ এম শফিউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সহ সভাপতি ইলিয়াস হোসেন, সন্তোষ কুমার সরদার ও আফরা নাজলীন ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন