চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ৪ জনের করোনা শনাক্ত


চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে  দীর্ঘদিন পর ২০জনের নমুনার দুই ধরনের পরীক্ষায় গত বুধবার(২৯ জুন) নতুন করে ৪ জন করোনা ভাইরাসে(কোভিড-১৯)  আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার(৩০জুন) সকাল সাড়ে ১০টায় সিভিল সার্জন মাহমুদুর রশিদ বলেন, এদের মধ্যে ২জন র‌্যাপিড এন্টিজেন টেষ্টে ও অপর ২জন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতলের পিসিআর ল্যাবে শনাক্ত হন।
শনাক্তরা সকলেই বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন জানিয়ে সিভিল সার্জন বলেন,কোভিডের সংক্রমন মোকাবেলায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পরিস্থিতি মোকাবেলায় জেলা হাসপাতালের করোনা ওয়ার্ড প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। ##

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন