মন্ত্রীর পাশে বসা নিয়ে হট্টগোল, ক্ষো ভে অনুষ্ঠানস্থল ত্যাগ আরিফের

জিবি নিউজ প্রতিনিধি//

সিলেটে মঞ্চে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পাশে বসা নিয়ে বিএনপি নেতাদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে ক্ষুব্ধ হয়ে মন্ত্রী অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন।


সোমবার গোয়াইনঘাট উপজেলার বীরমঙ্গল উচ্চ বিদ্যালয়ের ৫তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। 
 


স্থানীয় সূত্র জানায়, বীরমঙ্গল উচ্চ বিদ্যালয়ের ৫তলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে স্কুলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। 

উদ্বোধীন অনুষ্ঠানের মঞ্চে মন্ত্রীর আসনের পাশে বসেন গোয়াইনঘাট উপজেলা যুবদল নেতা হাবিবুর রহমান। এসময় স্থানীয় কয়েকজন বিএনপি নেতা মঞ্চে আসন না পেয়ে হট্টগোল করেন। মঞ্চে হাবিবুর রহমানকে কেন আসন দেওয়া হয়েছে এর প্রতিবাদ করেন তারা। 


প্রত্যক্ষদর্শীরা জানান, হট্টগোল একপর্যায়ে হাতাহাতিতে গড়ায়। এই অবস্থায় ক্ষুব্ধ হয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন