দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার হাসানপুর এলাকায় একটি চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—আবজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), আবু সালেক (৪২), সুমন মিয়া (২১), বিষু মিয়া (৩৪), আবু হোসেন (২৯) ও আবদুর রশিদ (৫৮)।

তাদের সবার বাড়ি দিনাজপুরে। এ ছাড়া আহতরা হলেন আমির আলী (৪৫), তরিকুল ইসলাম (৫০), জালাল হোসেন (৩৭), মো. আমিনুল ইসলাম (৩৮), জাহাঙ্গীর আলম (৪০)।

 

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাল বোঝাই ট্রাকটি দিনাজপুর থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। রাত ৩টার দিকে হাসানপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং ট্রাকটি উল্টে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়।

ট্রাকটিতে চালের বস্তার ওপর বেশ কয়েকজন যাত্রী ছিলেন, যারা মূলত কম খরচে গন্তব্যে পৌঁছাতে ট্রাকে চড়েছিলেন।

 

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আহতদের প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নয়ন দে জানান, আহত পাঁচজনের অবস্থা খুবই আশঙ্কাজনক।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন