পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::
পাইকগাছায় প্রতিবেশী প্রতিপক্ষের বিরুদ্ধে রেকর্ডীয় সম্পত্তি শান্তিপূর্ণ ভোগ দখলে বাঁধা প্রদান, হারির টাকা না দেওয়া, বাঁধ কেঁটে ক্ষতিসাধন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ করেছেন এক মুক্তিযোদ্ধা পরিবার। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, পৌরসভার ৮নং ওয়ার্ড বাতিখালী গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা ও পাইকগাছা সরকারি কলেজের প্রয়াত অধ্যাপক এসএম জামাত আলী ও তার স্ত্রী হালিমা খাতুন রেজিঃ কোবলা দলিল মূলে .৫৪৫০ একর সম্পত্তি খরিদ করে নালিশী জমিতে পাঁকা বসতবাড়ী নির্মাণ পূর্বক বসবাস করে আসছে। বর্তমানে নালিশী জমির সকল সরকারি কর খাজনা পরিশোধ করার পাশাপাশি ০৬/০৩/২০১৪ ইং তারিখে নিজেদের নামে নামপত্তন করেছেন। যার মিস কেস নং ৬৩২ (ওঢ-১)/১৩-১৪। নালিশী সম্পত্তির দক্ষিণ দিক দিয়ে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদার রাস্তা যাওয়ায় ওয়াপদার বাইরে নদীর ধারে নালিশী সম্পত্তির ১০ শতক জমি রয়েছে। উক্ত ১০ শতক জমি অনেকদিন পতিত অবস্থায় ছিল। ওয়াপদার বাইরের অংশের ডিপি ৩১২নং খতিয়ানের ১০৮০ দাগের নালিশী ১০ শতক জমি ৬ বছর আগে প্রতিবেশী মৃত আব্দুল ওয়াজেদের স্ত্রী রেনুকা ওয়াজেদ হালিমা বেগমের নিকট থেকে লিজ নেয়। তিনি গত ৬ বছরের কোন হারির টাকা প্রদান না করায় চলতি বছরের ১৪ মার্চ নিজেদের রেকর্ডীয় ১০ শতক জমির বেড়িবাঁধ ও ঘেরা-বেড়া দিয়ে দখল বুঝে নেয় মুক্তিযোদ্ধা জামাত আলীর পরিবার। এতে প্রতিপক্ষ রেনুকা গংরা ক্ষিপ্ত হয়ে নালিশী জমির বাঁধ কেটে, ঘেরাবেড়া তুলে দিয়ে এবং নির্বাহী আদালতে মামলা দিয়ে মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানী করে আসছে বলে অভিযোগ করেছেন প্রয়াত মুক্তিযোদ্ধা এসএম জামাত আলী স্ত্রী হালিমা বেগম। এ নিয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপারের কার্যালয় ও থানার ওসি উভয় পক্ষকে নিয়ে একাধিক শালিশী বৈঠক করে দু’পক্ষকে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার নির্দেশনাও দিয়েছেন। এসব নির্দেশনা ও আদালতের আদেশ অমান্য করে প্রতিপক্ষ রেনুকা গংরা শান্তিপূর্ণ ভোগ দখলে বাঁধা প্রদান সহ মুক্তিযোদ্ধা পরিবারকে নানা ভাবে হয়রানী করছেন। এ অবস্থায় প্রশাসন ও পুলিশ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন প্রয়াত মুক্তিযোদ্ধা এসএম জামাত আলীর পরিবার।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন