চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র্যাবের অভিযানে পর্ণোগ্রাফি সংরক্ষণ এবং তা অর্থের বিনিময়ে শিক্ষার্থী ও যুব সম্প্রদায়ের নিকট হস্তান্তর করার অভিযোগে পাঁচজন আটক হয়েছেন। অভিযানে জব্দ হয়েেেছ পাঁচ সেট কম্পিউটর ও অনান্য ইলেকট্রনিক সামগ্রী। গত বুধবার (২ফেব্রæয়ারী) রাত সোয়া আটটার দিকে শ্যামপুর ইউনিয়নের শরৎনগর গ্রামের চামাবাজারে অভিযান চালানো হয়।
আটকরা হলেন,ওই ইউনিযনের বাহাদুর মোড়লটোলা গ্রামের তাসিকুল ইসলামের ছেলে মো.রাজিব(২৪), শ্যামপুর টিকস গ্রামের মজিবুর রহমানের ছেলে মোজাম্মেল হক(২২),শিবপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে মিলন রেজা(২৪), ওমরপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে রেজাউল করিম(২৪) ও শরৎনগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে শাহাদাৎ হোসেন(২৫)
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরের ভিত্তিতে আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পর্ণোগ্রাফি সংরক্ষণ এবং তা এলাকার শিক্ষার্থী ও যুব সম্প্রদায়ের নিকট বিক্রির অভিযোগ স্বীকার করেছেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় ২০১২ সালের পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে র্যাব।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন