জালালাবাদ এসোসিয়েশনের  কেন্দ্রীয় কোভিড-১৯ সমন্বয় কমিটির  ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

ইবনে জামান।। ঢাকা।।

জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা

কেন্দ্রীয় কোভিড-১৯ সমন্বয় কমিটির একটি ভার্চুয়াল সভা করেছে। ২৩ আগস্ট (সোমবার) রাত ৮.০০ ঘটিকায়  ZOOM এর মাধ্যমে অনুষ্ঠিত উক্ত ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন  জাতীয় অধ্যাপক , দেশের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ব্রিগে. (অবঃ) ডাঃ  এ, মালিক। 

সৈয়দ জগলুল পাশার সঞ্চালনায়  অনুষ্ঠিত  সভায় সূচনা বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি ড. এ কে আব্দুল মুবিন। জালালাবাদ এসোসিয়েশনের কোভিড সংক্রান্ত কার্যক্রমের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এড. জসিম উদ্দিন আহমেদ। সভায় কোভিড পরিস্থিতি মোকাবেলায় করণীয়র সম্পর্কে আলোকপাত করেন জাতীয় অধ্যাপিকা ডা: শাহলা খাতুন, জালালাবাদ শিক্ষা ট্রাষ্টের চেয়ারম্যান  ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, সাবেক সচিব সোহেল আহমদ চৌধুরী, আরটিএম আল কবির টেনিক্যাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. আহমদ আল কবির, সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, বিএমএ এর মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী, মৌলভীবাজার জেলা সমিতির, ঢাকার সভাপতি ডা. সৈয়দ মোশতাক আহমদ, এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য ডা. আহমেদ পারভেজ জাবীন এবং আজীবন সদস্য ডা. আব্দুল জলিল বারভূইয়া।  

প্রবাসী জালালাবাদ এসোসিয়েশনের পক্ষ থেকে সভায় সংযুক্ত থেকে পরামর্শ প্রদান করেন জালালাবাদ এসোসিয়েশন, যুক্তরাজ্যের সভাপতি মুহিবুর রহমান মুহিব ও সাধারণ সম্পাদক আমিনুল হক জিল্লু, জালালাবাদ এসোসিয়েশন   যুক্তরাষ্ট্রের  সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল, জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের  সভাপতি হেনু মিয়া, সাধারণ সম্পাদক আলী হোসেন, জালালাবাদ এসোসিয়েশন   ইতালির সভাপতি অলি উদ্দিন শামীম, জালালাবাদ এসোসিয়েশন গ্রীসের সাধারণ সম্পাদক মো: মুমিন খান,  জালালাবাদ এসোসিয়েশন সৌদিআরবের  সভাপতি কাপ্তান হোসেন, বাহরাইনের সভাপতি কয়েস আহমদ, কাতারের সভাপতি মাহবুবুর রাহমান চৌধুরী, কুয়েতের সভাপতি আব্দুল হাই মামুন, মালয়েশিয়ার সভাপতি আহমেদুল কবির। জালালাবাদ অঞ্চলের কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় প্রবাসীদের পক্ষ থেকে তাঁরা সব রকমের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 

জালালাবাদ এসোসিয়েশনের কোভিড-১৯ ও চিকিৎসা সহায়তা কার্যক্রম বাস্তবায়ন শক্তিশালী করণের বিষয়ে আলোকপাত করেন সাবেক সভাপতি  সি এম তোফায়েল সামি, সহ-সভাপতি( জালালাবাদ) জালাল আহমেদ, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সহ-সভাপতি আব্দুল মজিদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিমা খানম চৌধুরী ও আনোয়ার চৌধুরী, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সজল, কার্যনির্বাহী সদস্য বনমালী ভৌমিক, মোঃ আব্দুর রউফ, আব্দুল মজিদ চৌধুরী মিন্টু। 

সিলেটের স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় করোনা প্রতিরোধমূলক কার্যক্রমের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের জন্য জনসচেতনতা বৃদ্ধিরর উপর সভায় গুরুত্ব আরোপ করা হয়। সিলেট বিভাগের সকল জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশন পর্যায়ে সরকারি বেসরকারি সহায়তায় ব্যাপক প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। তাছাড়া বিশেষভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সিলেট বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারগণের সহযোগিতায় অনলাইন চিকিৎসা সেবা গ্রহনের সিদ্ধান্ত হয়। এছাড়া সংশ্লিষ্ট সিভিল সার্জন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে প্রয়োজনীয় মাস্ক ও স্যানিটাইজার জরুরী ভিত্তিতে বিতরণ করা, স্বল্প ও দীর্ঘ মেয়াদী  প্রকল্প তৈরি এবং বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন