জকিগঞ্জে ইউএনও’র ছবি ব্যবহার করে অপপ্রচার

জকিগঞ্জ প্রতিনিধি

সিলেটের জকিগঞ্জ উপজেলা প্রশাসনকে বিব্রত ও প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও মনগড়া অপপ্রচার চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

 
 

‘জকিগঞ্জ আমার অহংকার' নামের একটি ফেসবুক আইডি থেকে এই বিভ্রান্তিকর পোস্টটি করা হয়।

 

​জানা গেছে, রবিবার উপজেলা পরিষদের কয়েকজন কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ সরজমিনে বিষয়টি তদন্ত করেছেন এবং এর সত্যতা উদঘাটন করেছেন। তদন্তে দেখা গেছে, ছড়ানো পোস্টটির সাথে উপজেলা প্রশাসনের বাস্তব কোনো মিল বা সাদৃশ্য নেই। এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং একটি মহল সুপরিকল্পিতভাবে এই গুজব ছড়িয়েছে।

 

​সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ ধরনের গুজব সৃষ্টিকারী ফেইক আইডি ও ব্যক্তিরা সমাজ ও রাষ্ট্রের জন্য চরম ক্ষতিকর। এদের কঠোরভাবে প্রতিরোধ করে সমাজকে কলুষমুক্ত রাখা এবং আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সচেতন মহলের দায়িত্ব।

 

​এ বিষয়ে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান এর পক্ষ থেকে সর্বসাধারণের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলা হয়েছে, কোনো ধরনের গুজব বা ফেইক আইডি থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই না করে কেউ যেন কোনো মন্তব্য বা বিভ্রান্তি সৃষ্টি না করেন। যেকোনো তথ্যের সত্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তি বা সরাসরি উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে সঠিক তথ্য জানার আহ্বান জানানো হয়েছে। একই সাথে এই অপপ্রচারের পেছনে জড়িত দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানা গেছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন