চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিজিবির অভিযানে ৫ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের ২৮টি বিভিন্ন মডেল ও ব্রান্ডের চোরাচালানকৃত ভারতীয় স্মার্ট মোবাইল ফোন সেট উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। সোমবার(২৬ জুলাই) ভোররাত সাড়ে ৩টার দিকে তেলকুপি বিওপির টহল দল সরদারটোলা এলাকায় একটি মাঠে অভিযানটি পরিচালনা করে।
চাঁপাইনবাবগঞ্জ ৫৯’বিজিবি ব্যাটালিয়ন(রহনপুর ব্যাটালিয়ন) অধিনায়ক লে.কর্ণেল আমীর হোসেন মোল্লা জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। ##
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন