সুনামগঞ্জ প্রতিনিধি:-
আসন্ন রমজানের ঈদকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিল থেকে সুনামগঞ্জ পৌরসভার উপকারভোগী ৪ হাজার ৬২১ জনের প্রত্যেককে ৪৫০টাকা করে মোট ২০ লাখ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে সুনামগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌরচত্বরে এ নগদ অর্থ সহায়তা প্রদান করেন,সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও পৌরসভার মেয়র নাদের বখত।
এ সময় উপস্থিত ছিলেন,পৌর সচিব ইসহাক ভূইয়া,পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন,প্যানেল মেয়র আহমদ নুর,কাউন্সিলর সৈয়দা জাহানারা বেগম,পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক লিটন সরকার প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন