ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে দিয়েছেন। এএনআইযের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার সহযোগীদের জানিয়েছেন যে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরেই তিনি ইরানে ফের বোমা হামলা শুরু করতে চান।

এতে করে মধ্যপ্রাচ্য ও বিশ্বরাজনীতিতে নতুন করে চরম উত্তেজনা দেখা দিয়েছে।  

 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, সংঘাত নিরসনে তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটি পরিকল্পনা প্রস্তাব করেছিলেন। শর্ত সাপেক্ষে প্রস্তাবটির মূল বিষয় ছিল, সাত দিন পর আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া এবং পরমাণু কর্মসূচি নিয়ে ফের আলোচনায় বসা। কিন্তু ট্রাম্প তা সরাসরি প্রত্যাখ্যান করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকিও দেন।

 

এদিকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জুনে উভয় দেশের মধ্যকার সমঝোতা চুক্তি বাস্তবায়নে ব্যর্থতার জন্য মার্কিন প্রশাসনকে দায়ী করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আলোচনার পথ বন্ধ করে হামলা ও বোমাবর্ষণকে বেছে নিয়েছে। ট্রাম্পের এই কঠিন অবস্থানের কারণে মধ্যবর্তী নির্বাচনের পর মধ্যপ্রাচ্যে সংঘাত আরো মারাত্মক রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন