জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় উর্ধতণ কর্তৃপক্ষের নাম ভাঙ্গিয়ে বেআইনিভাবে পদ্মা নদীর তলদেশের বালু উত্তোলন ও মাটি কাটায় জড়িত ৮ জনকে ১ লক্ষ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি এস্কেভেটর (ব্যাটারী) জব্দ করা হয়। গত সোমবার(২০’এপ্রিল) সন্ধ্যায় এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি এই আদালত পরিচালনা করেন।
ইউএনও জানান, এক শ্রেণির ব্যাক্তি উজিরপুর,পাঁকা ও সত্রাজিতপুর ইউনিয়নের সাত্তÍারের মোড়,চাকপাড়া,বহলাবাড়ি ইত্যাদি এলাকায় নদীর বালু উত্তোলণ ও মাটি কাটার সাথে জড়িত। তারা এই অপকর্মে প্রশাসন ও বিভিন্ন মহলের নাম ব্যবহার করে। পরিবেশের জন্য বিপর্য়য়কর অবৈধ এইসব কর্মকান্ড বন্ধে অভিযান অব্যহত থাকবে বলেও জানান ইউএনও সাকিব-আল-রাব্বি। ###
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন