ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি চীনও সমর্থন করে না, দাবি ট্রাম্পের

ইরানের চলমান যুদ্ধ এবং হরমুজ প্রণালি বন্ধ থাকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের প্রতি তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে।

চীনের বেইজিংয়ে দেশটির প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে এক বৈঠকের পর ট্রাম্প এই হুঁশিয়ারি দেন।

 

দুই নেতার মধ্যে দুই দিনব্যাপী চলা এই বৈঠকে ইরান যুদ্ধ, তাইওয়ান ও দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ট্রাম্প জানান, আমেরিকা ও চীন এ বিষয়ে একমত হয়েছে যে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না। গত ফেব্রুয়ারি মাস থেকে শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি হামলার জবাবে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেয়।

এর ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। যেহেতু চীন ইরানের তেলের প্রধান ক্রেতা, তাই ট্রাম্প এই সংকট সমাধানে চীনের সহযোগিতা চাচ্ছেন।

 

বৈঠক শেষে মার্কিন হোয়াইট হাউস জানিয়েছে, হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার বিষয়ে চীনও একমত হয়েছে। এই জলপথকে সামরিক কাজে ব্যবহার করা বা কোনো ধরনের টোল আদায়ের চেষ্টার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন শি চিন পিং।

এ ছাড়া চীন ইরানকে কোনো সামরিক সরঞ্জাম দেবে না বলেও ট্রাম্পকে আশ্বস্ত করেছে। অন্যদিকে, জলপথের ওপর নির্ভরতা কমাতে চীন এখন আমেরিকার কাছ থেকে আরো বেশি তেল কেনার আগ্রহ দেখিয়েছে। যদিও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুদ্ধ নিয়ে হতাশা প্রকাশ করে বলেছে, এই সংঘাতের কোনো প্রয়োজন ছিল না।

 

সূত্র : রয়টার্স

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন