গোপালগঞ্জ প্রতিনিধি :
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক নারী, তার তিন শিশুসন্তান ও ভাইকে গলা কেটে হত্যার ঘটনায় নিহত পরিবারের পশে গোপালগঞ্জ ২ আসনের এমপি ডা. কেএম বাবর। নিহত শারমিন আক্তারের ভাইদের চাকুরী দেওয়ার আশ্বাস দেন তিনি।গতকাল বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় নিহত রসুল ও শারমিন আক্তারের গ্রামের বাড়ি পাইককান্দি গিয়েপরিবারের খোঁজ খবর নেয় এমপি।এ সময় গোপালগঞ্জ ২ আসনেন সংসদ সদস্য ডা. কেএম বাবর নিহত শারমিন আক্তারের বাবা শাহাদাত মোল্লাকে আশ্বস্ত করেন তাদের পরিবারে যোগ্য কেউ থাকলে তকে চাকুরী ব্যাবস্থা করে দেওয়া হবে। এতে নিহত পরিবার আর্থিকভাবে স্বাচ্ছন্দে থাকতে পারবে বলে জানান তিনি।
এসময় গোপালগঞ্জ জেলা ও উপজেলা বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন