সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম ||
সিলেটিরা এখন শুধু আর প্রবাসী নয়। সিলেটিরা এখন নেতৃত্বর প্রতীক। টেমসের তীরে সিলেটিরা এখন গর্ব ও অহংকার। একসময় সিলেট থেকে আসা জীবিকার সন্ধানে যারা পাড়ি জমিয়েছিলেন বিলেতের মাটিতে, আজ তাদের বংশধররাই লন্ডনের রাজনীতির কান্ডারী।
এবারের যুক্তরাজ্যের স্হানীয় সরকার নির্বাচনে সৃষ্টি হয়েছে এক বিরল ইতিহাস। লন্ডনের ৪টি গুরুত্বপূর্ণ বরোতে একসঙ্গে ৮০ জন ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। শুধু কি তাই ? এর সাথে আরো যুক্ত হয়েছেন দুই বাংলাদেশি নির্বাহী মেয়র। চতুর্থবারের মতো টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান নির্বাচিত হয়ে আবারো দেখালেন নিজের জনপ্রিয়তার শক্তি। তাছাড়া নিউহামে নতুন আরেক ইতিহাসের নায়ক, আরেক গর্ব ও অহংকারের নাম ফরহাদ হোসেন। লেবার পার্টি থেকে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসাবে নির্বাহী মেয়র নির্বাচিত হয়ে তিনি ব্রিটিশ রাজনীতিতে নতুন চমক রচনা করেছেন। সুরমা - কুশিয়ারার পাড় থেকে টেমস নদীর তীরে এই যাত্রা কেবল গল্প নয়, এটি সংগ্রাম, পরিশ্রম, শিক্ষা ও নেতৃত্বের এক নতুন ইতিহাস। এই জয় শুধু কাউন্সিলরদেল ও নির্বাহী মেয়রদের নয়। এই জয় পুরো ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির জনগণের। শুধু বিলেতের মাটিতেই বাঙালিরা মাথা উচু করে দাঁড়িয়ে থাকবে না। ইন শা আল্লাহ্ অচিরেই বিশ্বের মানচিত্রে বাংলাদেশের লাল সবুজের পতাকা পত পত করে উড়বেই উড়বে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন