বাগেরহাটে মোরেলগঞ্জে ইয়াবাসহ ৩ যুবক আটক

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে  ৭০পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ। এরা হচ্ছেন, বিশারীঘাটা গ্রামের মেহেদী হাসান শেখ(২০), এবাদুল শেখ(৩২) ও রিপন খান(৩৪)। শুক্রবার বেলা ৩টার দিকে বিশারীঘাটা বাজার থেকে থানা পুলিশ এদেরকে আটক করে।

এ বিষয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের দুটি দল অভিযান চালিয়ে ৩ যুবককে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক করে। তাদের নিকট থেকে উদ্ধার করা হয়েছে ৭০ পিচ ইয়াবা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন