কনস্টেবলের ‘ঘুষি’তে ভাঙলো মোটরসাইকেল আরোহীর দাঁত

জিবিনিউজ 24 ডেস্ক //

নাটোরের হরিশপুর পুলিশ লাইন্স সংলগ্ন সড়ক বিভাজকের পাশ দিয়ে যাওয়ায় মিন্টু আলী (৪৩) নামের এক মোটরসাইকেল আরোহীর ঘুষি মেরে দাঁত ভেঙে দিয়েছে অনিক হাসান নামের এক কনস্টেবল। মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিকেলে পুলিশ লাইন্স সংলগ্ন এলাকা অতিক্রমের সময় মিন্টু সড়কের বাঁশ দ্বারা ব্যারিকেড দেয়া অংশে ঢুকে পড়েন। এতে এগিয়ে এসে কনস্টেবল অনিক মিন্টুর গতিরোধ করেন। বন্ধ থাকা রাস্তার পাশে ঢোকা নিয়ে দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরই এক পর্যায়ে ওই কনস্টেবল মিন্টুর মুখে ঘুষি মারেন। এতে তার নাকের নিচের অংশ ফেটে যায় এবং তিনটি দাঁত ভেঙে যায়।

 

রাত সাড়ে ৮টার দিকে আল সান হাসপাতালের পরিচালক শফিউল আলম বলেন, আধাঘণ্টা আগে মিন্টুকে রিলিজ দেয়া হয়েছে। তার নাকের নিচে ফেটে গেছে। সেখানে পাঁচটি সেলাই দেয়া হয়েছে। উপরের তিনটি দাত ভেঙে গেছে। এর বেশি কিছু বলতে পারবো না।

নাটোর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, দু’জনের কথা-কাটাকাটির জেরে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। পুলিশের তত্ত্বাবধানে মিন্টুকে চিকিৎসা দেয়া হচ্ছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন