গোলাপগঞ্জে ফেন্সিডিল ও বিদেশী মদসহ মাদকব্যবসায়ী গ্রেফতার

গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিল ও বিদেশী মদসহ এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

শনিবার গভীর রাতে পৌর এলাকার টিকরবাড়ী গ্রামে অভিযান চালিয়ে কানাইঘাট থানার ব্রাক্ষণ গ্রামের সামসুল হকের পুত্র জুবের আহমদ(৩৫)কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং-১৭/তারিখ-২০-০২-২১ইং) দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর দিক নির্দেশনায় গোলাপগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে এসআই (নিরস্ত্র) ফয়জুল করিম এর নেতৃত্বে উপজেলার পৌর এলাকার টিকরবাড়ি গ্রামে মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা করা হয়৷ এসময় পেশাদার মাদক ব্যবসায়ী জুবের আহমদ(৩৫)কে ২ বোতল ফেন্সিডিল ও ১ বোতল অফিসার চয়েজসহ গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন