জিবি নিউজ।।
বাংলা, আমাদের মাতৃভাষা, আমাদের গর্ব, আমাদের অস্তিত্বের এক অপরিহার্য অংশ। ভাষা সৈনিকদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই ভাষাই বাঙালি জাতিকে জোগায় সকল বিপত্তিকে পিছনে ফেলে সামনে ছুটে চলার প্রেরণা।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খোলাফায়ে রাশেদিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠিতা সভাপতি ও লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ইনাম মিয়ার শ্রদ্ধা জ্ঞাপন
মুঠোফোনে জিবি নিউজকে বলেন,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের জন্য একটি বিশেষ দিন। এই দিনে আমরা আমাদের প্রিয় ভাষা বাংলাকে আমাদের মাতৃভাষা হিসেবে অর্জন করতে পেরেছি। আর এই বিশাল অর্জনের পিছনে ছিল বাঙালির প্রাণ বিসর্জন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সেই মহান ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন