সাতক্ষীরার তালায় মৎস্য ঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আহত-১, আওয়ামীলীগ নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান আটক

সাতক্ষীরা প্রতিনিধি//

 সাতক্ষীরার তালায় চিংড়ী ঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে ৬০ বছরের বৃদ্ধ লুৎফর নিকারীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিয়ার রহমানকে আটক করেছে। এদিকে থানায় আটক ভাইস চেয়ারম্যান মশিয়ার রহমানকে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার সকালে তালা উপজেলা সদরে গ্রামবাসী বিক্ষোভ মিছিল করেছে। একই দাবিতে তারা থানার সামনে তালা- পাইকগাছা সড়কে যানবাহন বন্ধ করে দিয়ে অবস্থান নিয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে তালা সদর ইউনিয়নের জিয়ালা নলতায় এই ঘটনা ঘটে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, নিহত লুৎফর নিকারীর ছেলে সেলিম নিকারী তাদের নিজেদের ঘেরে মাছ ধরছিল। এ সময় পাশ্বর্তী মশিয়ার রহমানের ঘের থেকে সে মাছ চুরি করেছে বলে অভিযোগ করা হয়। মশিউয়ার রহমানের ঘের কর্মচারী রনি ও কয়েকজন সেলিমকে মারধর করে ভাইস চেয়ারম্যানের কাছে নিয়ে যায়। এ খবর পেয়ে সেলিমের বাবা লুৎফর নিকারী তার বাড়িতে যান। এসময় ভাইস চেয়ারম্যান মশিয়ার রহমান, তালা সরকারি কলেজের ছাত্রলীগ সভাপতি তুহিন ও ঘের কর্মচারী রনি সহ কয়েকজন লুৎফর নিকারী ও তার ছেলে সেলিমকে লাঠিসোটা দিয়ে বেপরোয়াভাবে মারধর করতে থাকে। কিছুক্ষন পর তিনি জ্ঞান হারালে দুজনকেই তালা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তার লুৎফর নিকারীকে মৃত ঘোষনা করেন। ওসি মেহেদী রাসেল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিয়ার রহমানকে আটক করা হয়েছ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরো জানান, নিহতের লুৎফর নিকারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ##

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন