‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’

চলতি সপ্তাহে দেশের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে চলছে শ্যামল মাওলা অভিনীত চলচ্চিত্র ‘চিরকুট’। সিনেমাটির গল্পের পাশাপাশি দর্শক-শ্রোতাদের নজর কেড়েছে এর উল্লেখযোগ্য গান ‘রঙ্গিলা আসমান’।

গানটিতে কণ্ঠ দিয়েছেন উদীয়মান কণ্ঠশিল্পী মেহেদী সরকার ও রাকিবা ঐশী।

 

মুনতাসির আকিবের পরিচালনায় নির্মিত ‘চিরকুট’ সিনেমার গানটির কথা লিখেছেন কিঙ্কর আহসান। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন মেহেদী সরকার নিজেই। সংগীতায়োজনে ছিলেন কৌশিক আহমেদ অন্তর এবং শব্দ পরিকল্পনায় ছিলেন জেএইচ মুন্না।

 

সিনেমায় প্রথমবার গান গাওয়ার অভিজ্ঞতা নিয়ে মেহেদী সরকার বলেন, ‘আমার ছোট বেলা থেকেই স্বপ্ন ছিল কণ্ঠশিল্পী হব এবং সেই স্বপ্ন পূরণের পথেই প্রতিনিয়ত হাঁটছি। তবে আমার এই পথচলায় সব সময়ই পাশে ছিল আমার পরিবার। এই প্রথম সিনেমায় গান করলাম যা আমার কাছে অত্যন্ত আনন্দের। আজ আমার মা বেঁচে থাকলে হয়তো অনেক খুশি হতেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন