অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

টাওয়ার হ্যামলেটসের ঐতিহ্যবাহী মার্কেট বা বাজারগুলো স্থানীয় বাসিন্দাদের জন্য সাশ্রয়ী মূল্যে কেনাকাটার একটি জনপ্রিয় গন্তব্য। তবে বৈধ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং বাজারের শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কাউন্সিল।

সম্প্রতি কলাম্বিয়া মার্কেট এলাকায় দায়িত্ব পালনরত একজন মার্কেট ইন্সপেক্টর একটি অবৈধ স্ট্রিট ট্রেডার অর্থাৎ রাস্তার ব্যবসায়ীকে স্থান ত্যাগ করার নির্দেশ দেন। কিন্তু ওই ব্যক্তি নির্দেশনা মানতে অস্বীকৃতি জানালে পরিস্থিতি সামাল দিতে টাওয়ার হ্যামলেটস এনফোর্সমেন্ট অফিসার এবং পুলিশ টাস্কফোর্সকে ডাকা হয়।

সংবাদ পাওয়ার পর এনফোর্সমেন্ট কর্মকর্তা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। অবৈধভাবে ব্যবসা পরিচালনার কারণে তাকে একটি আর্থিক জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন আচরণ থেকে বিরত থাকার জন্য অ্যান্টি-সোশ্যাল বিহেভিয়ার (এএসবি) সতর্কবার্তা প্রদান করা হয়।

কাউন্সিল জানিয়েছে, স্থানীয় মার্কেটগুলো যেন নিরাপদ, সুশৃঙ্খল এবং বৈধ ব্যবসার জন্য উপযোগী থাকে, সে লক্ষ্যে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অবৈধ রাস্তার ব্যবসায়ীরা শুধু আইন লঙ্ঘনই করেন না, তারা বৈধ লাইসেন্সধারী ব্যবসায়ীদের জন্যও অন্যায্য প্রতিযোগিতা সৃষ্টি করেন এবং অনেক সময় পথচারীদের চলাচলেও বিঘ্ন ঘটান।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কেট ও জনসাধারণের স্থানগুলোতে নিয়ম-শৃঙ্খলা বজায় রাখতে এনফোর্সমেন্ট টিম এবং পুলিশের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইন মেনে ব্যবসা পরিচালনা করা সকল ব্যবসায়ীর প্রতি কাউন্সিল সমর্থন অব্যাহত রাখবে, তবে অবৈধ ব্যবসা এবং জনস্বার্থবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কোনো ধরনের সহনশীলতা প্রদর্শন করা হবে না।

বাসিন্দাদেরও অনুরোধ করা হয়েছে, তারা যদি কোনো অবৈধ ব্যবসা বা জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কার্যকলাপ দেখতে পান, তাহলে তা কাউন্সিল বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। এর মাধ্যমে সবাই মিলে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল টাওয়ার হ্যামলেটস গড়ে তোলা সম্ভব।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন