‘জেলার ২’-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে পিছিয়ে গেল ‘ওম’

দক্ষিণি সিনেমার দুই তারকা ধানুশ ও মামুট্টি অভিনীত ‘ওম: চ্যাপ্টার ১’-এর মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ২০ নভেম্বর।

রজনীকান্তের ‘জেলার ২’সহ একই সময়ে মুক্তির অপেক্ষায় থাকা অন্য সিনেমার সঙ্গে বক্স অফিসে সংঘর্ষ এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন মুক্তির তারিখ ঘোষণা করেছে সিনেমাটির নির্মাতা। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে নতুন একটি পোস্টার, যেখানে দেখা গেছে ধানুশ ও মামুট্টিকে। পোস্টারের মাধ্যমে সিনেমাটির সংশোধিত মুক্তির তারিখও নিশ্চিত করা হয়েছে।

 

‘ওম: চ্যাপ্টার ১—উধিরাম : দ্য ব্লাড উড’ একটি অ্যাকশনধর্মী সিনেমা। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ধানুশ ও মামুট্টি। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও রয়েছেন সাই পল্লবী, শ্রীলীলা ও নাসিরুদ্দিন শাহ। সিনেমাটির গান ও আবহসংগীত পরিচালনা করেছেন সাই অভ্যঙ্কর।

দুই পর্বে নির্মিতব্য এই ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তি এটি।

 

প্রথমে অক্টোবরে মুক্তির পরিকল্পনা থাকলেও পরে তারিখ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেন ধানুশ নিজেই। অভিনেতা ও প্রযোজকের ভাষ্য অনুযায়ী, রজনীকান্তের ‘জেলার ২’ এবং ৬ নভেম্বর মুক্তির অপেক্ষায় থাকা সূরিয়ার ‘সিন’-এর সঙ্গে বক্স অফিসে সংঘর্ষ এড়াতেই মুক্তির সময় পিছিয়ে দেওয়া হয়েছে।

এদিকে ‘ওম’-এর বাইরে ধানুশের হাতে রয়েছে আরও কয়েকটি সিনেমার কাজ। পরিচালক তামিঝারাসন পাচামুথুর সঙ্গে একটি অ্যাকশনধর্মী সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।

আপাতত ‘ডি৫৬’ নামে পরিচিত সিনেমাটিতে ধানুশকে দেখা যাবে ভিন্ন এক রূপে। ২০২৭ সালের গ্রীষ্মে এটি মুক্তির পরিকল্পনা রয়েছে। সিনেমাটিতে নায়িকা হিসেবে থাকছেন প্রীতি মুকুন্ধন। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ভাদিভেলু ও এসজে সূর্য।

 

এ ছাড়া পরিচালক ভেত্রিমারানের ‘থামিঝ মুরুগান’ সিনেমার ঘোষণাও দিয়েছেন ধানুশ। অন্যদিকে, পরিচালক শিবার সঙ্গে আরও একটি অ্যাকশন সিনেমায় তার পুনর্মিলন হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

অন্যদিকে, বর্ষীয়ান অভিনেতা মামুট্টিকে দেখা যাবে আদুর গোপালকৃষ্ণনের ‘পদযাত্রা’ সিনেমায়। দীর্ঘ ৩২ বছর পর এই নির্মাতার সঙ্গে কাজ করতে যাচ্ছেন তিনি। এ ছাড়া বর্তমানে নিথিশ সাহাদেব পরিচালিত ‘মেলা’ সিনেমার শুটিং করছেন মামুট্টি। সামনে খালিদ রহমানের ‘মাট্টানচেরি মাফিয়া’ সিনেমাতেও অভিনয় করবেন তিনি। এতে তার সঙ্গে থাকছেন আসিফ আলী ও নাসলেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন