সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে

গান ও বিনোদন জগৎ থেকে সাময়িক বিরতির কথা জানালেন পপ তারকা আরিয়ানা গ্রান্ডে। সম্প্রতি লন্ডনের বিখ্যাত ওটু এরিনায় আয়োজিত ‘ইটার্নাল সানশাইন ট্যুর’-এর শেষ কনসার্টে হাজার হাজার ভক্তের সামনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

৩৩ বছর বয়সী এই গায়িকা আবেগাপ্লুত কণ্ঠে নিজের শেষ শো শেষ করেন এবং দীর্ঘদিনের সংগীত সফর শেষ করার ঘোষণা দেন।

 

মঞ্চে দাঁড়িয়ে কান্না চেপে রেখে আরিয়ানা বলেন, ‘আপনাদের সবাইকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। এই পুরো সফরে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। এই সুমধুর স্মৃতি আমি সারা জীবন হৃদয়ে লালন করব।

 

ওটু এরিনার শেষ রাতের পরিবেশনায় নতুন অ্যালবাম ‘পেটাল’-এর চার গান ‘ওহ ওয়েল’, ‘লাইক আই ডু’, ‘হেইট দ্যাট আই মেড ইউ লাভ মি’ এবং প্রথমবারের মতো ‘নোওয়্যার, নোবডি’ গানটি পরিবেশন করেন আরিয়ানা। এ ছাড়া বিখ্যাত গান ‘থ্যাঙ্ক ইউ, নেক্সট’ গাওয়ার সময় গানের কথা কিছুটা পরিবর্তন করে নিজের ডান্সার রিকি আলভারেজের সাথে নতুন সম্পর্কের কথা ইঙ্গিত করেন তিনি। কনসার্টের শেষ শো দেখতে দর্শকদের মাঝে উপস্থিত ছিলেন আরিয়ানার ‘উইকেড’ সিনেমার সহ-অভিনেত্রী সিনথিয়া এরিভো।

গায়িকার এই হঠাৎ বিরতি নিয়ে ভক্তদের মধ্যে নানা গুঞ্জন তৈরি হয়েছিল।

তবে আরিয়ানা স্পষ্ট জানিয়েছেন, কোনো অসুস্থতা বা ওজন কমে যাবার কারণে এ সিদ্ধান্ত নয়। বরং দীর্ঘদিন ধরেই তিনি নিজেকে কিছুটা সময় দিতে পেশাগত ও ব্যক্তিগত সীমানা নির্ধারণের পরিকল্পনা করছিলেন। দীর্ঘমেয়াদি বিরতির পরিকল্পনার অংশ হিসেবেই আগামী বছর লন্ডনের বার্বিকানে অনুষ্ঠিতব্য 'সানডে ইন দ্য পার্ক উইথ জর্জ' নাটকে অভিনয়ের কথা থাকলেও তিনি তা থেকে সরে দাঁড়িয়েছেন।

 

নিজের এই সফরকে ক্যারিয়ারের অন্যতম সেরা মাইলফলক অভিহিত করে গায়িকা নিশ্চিত করেন, জনসমক্ষ থেকে এই দূরে থাকার সিদ্ধান্তটি তার নীরব ও সুচিন্তিত ভাবনারই ফল।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন