নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কোয়ারে এলোপাতাড়ি ছুরিকাঘাতে ‘ব্যাংক অব আমেরিকা’র ভাইস প্রেসিডেন্ট এরিন পিয়াসেন্টি (৩২) নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (৩১ আগস্ট) এক নারীর চালানো এই হামলায় পিয়াসেন্টি ছাড়াও আরো একজন আহত হন।

পরে পুলিশের গুলিতে ওই হামলাকারী নারী নিহত হয়েছেন।

 

নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি) জানিয়েছে, ৪৯ বছর বয়সী পামেলা সিসনেরোস নামের ওই নারী একাধিক ছুরি হাতে টাইমস স্কোয়ারে হামলা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টেজার ব্যবহার করে এবং গুলি চালায়। ঘটনাস্থলেই হামলাকারী নিহত হন।

গুরুতর আহত পিয়াসেন্টিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, হামলাটি সম্পূর্ণ এলোমেলো ও বিনা উসকানিতে করা হয়েছে।

 

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ব্যাংক অব আমেরিকা। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, পিয়াসেন্টির মতো মূল্যবান সহকর্মীকে হারিয়ে তারা স্তম্ভিত।

তিনি ব্যাংকটির ‘বিজনেস সিলেকশন অ্যান্ড কনফ্লিক্টস’ ইউনিটের ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত ছিলেন। টাইমস স্কোয়ারের কাছেই অবস্থিত ‘ওয়ান ব্রায়ান্ট পার্ক’-এ ব্যাংকটির প্রধান কার্যালয়। গত গ্রীষ্মেও মিডটাউন ম্যানহাটনের একটি অফিস ভবনের লবিতে ব্ল্যাকস্টোনের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়।

 

এনওয়াইপিডির ‘ফোর্স ইনভেস্টিগেশন ডিভিশন’ এই ঘটনার বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে। পরপর এমন ঘটনায় নিউইয়র্ক সিটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে আবারও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন