নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান

উদীয়মান নতুন আঞ্চলিক চুক্তি ও সমঝোতা একটি ‘নতুন অধ্যায়ের’ সূচনা করতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, এতে মুসলিম প্রতিবেশী দেশগুলো বিদেশি শক্তির ওপর নির্ভরতার পরিবর্তে নিজেদের সক্ষমতার ওপর আস্থা রাখবে।

একই সঙ্গে দীর্ঘস্থায়ী প্রতিদ্বন্দ্বিতার বদলে সহযোগিতা ও ভ্রাতৃত্বকে অগ্রাধিকার দেবে।

 

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা

বিদেশি শক্তির বিষয়ে গালিবাফ বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ দেখিয়ে দিয়েছে, বিদেশি শক্তিগুলো এ অঞ্চলের জন্য দীর্ঘস্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম নয়, আবার তারা তা করতেও আগ্রহী নয়।

তিনি বলেন, আঞ্চলিক ভূখণ্ডের বাইরের শক্তিগুলোর উপস্থিতি ও হস্তক্ষেপের ওপর নির্ভরশীল নিরাপত্তাব্যবস্থা ‘ভঙ্গুর ও পরনির্ভরশীল’।

অন্যদিকে, আঞ্চলিক দেশগুলোর পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা নিরাপত্তাব্যবস্থা দীর্ঘস্থায়ী হতে পারে।

 

ইরানের অভ্যন্তরীণ ঐক্যের প্রসঙ্গেও কথা বলেন গালিবাফ। তিনি বলেন, দেশটিতে ‘শিয়া-সুন্নি ঐক্য’ কোনো আনুষ্ঠানিক স্লোগান নয়; বরং এটি জাতীয় শক্তির অন্যতম ভিত্তি এবং দেশের নিরাপত্তা ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন