নেপালে বন্যায় ভেসে আসা মরদেহ থেকে কানের দুল চুরির ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ২

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। সেই সঙ্গে নিখোঁজ রয়েছেন অন্তত দেড় হাজার মানুষ।

দেশটির এমন ঘটনায় কাঁদছেন বিশ্ববাসী। এর মধ্যে আজ সকালে দেশটিতে আঘাত হেনেছে ভূমিকম্প। যদিও এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

 

এদিকে বন্যা ও ভূমিধসে বিধ্বস্ত দেশটির রসুয়া জেলায় বিভিন্ন স্থানে ভেসে উঠছে মরদেহ।

উদ্ধারকর্মীদের পাশাপাশি স্থানীয়রাও উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সেসবের ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর মধ্যে একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি মরদেহের কান থেকে সোনার দুল খুলে নিয়ে যাচ্ছেন।

Your browser does not support the video tag.

  ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই তীব্র সমালোচনা শুরু হয়। এরপর দ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় নেপাল পুলিশ। 

 

ভিডিওটিতে দেখা গেছে, দুইজন ব্যক্তি বন্যায় ভেসে আসা এক নারীর মরদেহ টেনে নিয়ে যাচ্ছেন। এরপর ওই নারীর কান থেকে দুল খুলে নিয়ে পাশে রাখছেন। ঘটনাস্থলে বেশ কয়েকজন পুরুষ ও নারীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

তাদের অনেকেই মোবাইল ফোনে পুরো ঘটনাটি ভিডিও করছেন।

 

 

নেপাল পুলিশ এক্স-এ এক পোস্টে জানিয়েছে, মরদেহ থেকে কানের দুল চুরির ঘটনায় জড়িতদের হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ ভিডিওটির একটি অংশও শেয়ার করেছে।

 

প্রসঙ্গত, বর্তমানে পুরো বিপর্যস্ত অবস্থায় রয়েছে নেপাল। চলতি সপ্তাহের শুরুতে নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় হওয়া আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৪৬৯-এ পৌঁছেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ১ হাজার ৪৬৮ জন।

এই বিপর্যয়ের পর ওই দেশে হাজার হাজার মানুষ আটকে পড়েছেন। তাদের মধ্যে বহু ভারতীয়ও রয়েছেন। এখনো তিনশর বেশি ভারতীয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। 

বন্যায় ধ্বংস হয়েছে রাস্তা। ভেসে গিয়েছে ব্রিজ। বিপুল পরিমাণ কাদা ও ধ্বংসস্তূপের কারণে বিধ্বস্ত এলাকাগুলিতে পৌঁছতে রীতিমতো সমস্যায় পড়ছেন উদ্ধারকারীরা।

 

 

এর পাশাপাশি নতুন করে একটি বেরিয়ার লেকও তৈরি হয়েছে। এই লেকের উপরও কড়া নজর রাখছে প্রশাসন। এই লেকটি ইতিমধ্যেই পানিতে ভরে গিয়েছে। আর সেটি ভেঙে গেলেই বড় বিপর্যয় নেমে আসতে পারে। আবার যেতে পারে মানুষের প্রাণ। 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন